শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালুরাখায় বরিশালে ১ জনকে ৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক  করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।

এ আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ১৮ মার্চ দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে দেখা যায়, নগরীর লস্কর লেনে রাইট একাডেমি নামে একটি কোচিং-এ ক্লাস কার্যক্রম চলমান। উপস্থিত ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, কোচিং বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে অভিভাবকগণ ফোন দিলেও কোচিং থেকে তাদের ক্লাসে আসতে বলা হয় এবং কোচিং কবে বন্ধ হবে এ সিদ্ধান্ত পরে জানানো হবে।

সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় রাইটি একাডেমি এর ম্যানেজার সুমন রায়-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রছাত্রীদের কোচিং এ এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিং এর অফিস খোলা পাওয়া যায় কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ ছিলো। তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।