সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে জামাই-শশুরসহ আটক-৫, গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের খালেদাবাদ কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি মাদক বিক্রির ১১ হাজার ২ শত টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, ওই এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম প্যাদা ও তার সহযোগী এবং শ্যালক মোঃ আরমান শেখ, শশুর মোঃ গোলাম শেখ, স্ত্রীর বড় বোন মোসাঃ জেসমিন বেগম ও মোঃ শাকিল।

গত মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া মোঃ রফিকুল ইসলাম প্যাদার বিরুদ্ধে ৫ টি এবং তার সহযোগী ও শ্যালক মোঃ আরমান শেখের বিরুদ্ধে ১৫ টি ও শশুর মোঃ গোলাম শেখের বিরুদ্ধে ১ টি ও মোঃ শাকিলের বিরুদ্ধে ১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।