রবিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তাহিরপুরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কাউকান্দি বাজার আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী,দক্ষিণ বড়দল আ,লীগ সভাপতি সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে ও আ,লীগ নেতা শামছুদ্দীন (মাস্টার) এর সঞ্চালনায় মঙ্গলবার (১৭ মার্চ) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত দোয়া পরিচালনা করেন মাও মোঃ শোয়েব আহমেদ।

পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন শেখ কামাল,শেখ জামাল,শেখ রাসেল এর রুহের শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কদ্দুছ,মুক্তিযোদ্ধা করম আলী,শামছু মিয়া,ইসমাইল,ওয়ার্ড সভাপতি নুর ইসলাম,ক্রিড়া সম্পাদক ফজলুল হক,সাধারন সম্পাদক বোরহার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ,সাংবাদিক রাহাদ হাসান মুন্না,শাফিকুল ইসলাম স্বাধীন প্রমুখ। উপস্থিত ছিলেন,কৃষক লীগ,শ্রমিক লীগ,যুবলীগ,নবীন লীগ সহ আওয়ামীলীগ নেতাকর্মীরা।