সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগের অভিযোগে কুড়িগ্রামের সাবেক ডিসির বিরুদ্ধে মানববন্ধন

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগ প্রদানের অভিযোগে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ। বুধবার বেলা ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার সকল ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ফোরামের প্রধান সমন্বয়কারী মাহাতাব আলী, জেলা ফোরামের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম, সদস্য হাসিনা খাতুন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করে। এসব কেন্দ্রে দুইজন করে উদ্যোক্তা বিনা পারিশ্রমিকে কাজ করে আসছে। কিন্তু ২০১৬ সালের ২৮ নভেম্বর ২০০০ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিপত্র জারি করলে কুড়িগ্রামের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ২৬ জন উদ্যোক্তা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন যার রিট পিটিশন নং ১২৮৬৫/২০১৯। এর প্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ নভেম্বর সুপ্রীমকোর্টের আপিল বিভাগে রিটের শুনানী শেষে রিট পিটিশনারদের অনুকূলে পদ সংরক্ষন রাখতে ছয় মাসের স্থগিতাদেশসহ ডাইরেক্টশন রুল জারি করেন সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগ।

এ রুল উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ওইসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা নিয়োগ বন্ধের জন্য হাইকোর্টের মাধ্যমে উকিল নোটিশ পাঠালেও তা উপেক্ষা করে নিয়োগ দেন জেলা প্রশাসক। এসব নিয়োগ স্থগিত করে উদ্যোক্তাদের নিয়োগ দেয়ার দাবী জানান বক্তারা।