সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুড়িগ্রামে ২৪ জন হোম কোয়ারেন্টাইনে

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্তমোট ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই দুবাই ও সৌদি ফেরত বিদেশী বলে জানা যায়।

এদিকে, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। বিশেষ ব্যবস্থায় ট্রাইজরুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন মো: হাবিবুর রহমানের সাথে মুঠো ফোনে জানান, আগের ২১ জন সহ মোট ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে রৌমারীর একজন প্রথম অবস্থায় হোম কোয়ারেন্টাইনে থাকতে না চাইলে তাকে নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং সকলকে সচেতন হওয়ার আহŸান জানিয়েছেন।