সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ব্রনাই থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় আগৈলঝাড়ায় স্বামী স্ত্রীকে জেল জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ব্রনাই থেকে আসা খলিল হাওলাদার ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ঠ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের মৃত আদেল উদ্দিন হাওলাদারের ছেলে খলিল হাওলাদার (৫৫) ব্র“নাই থেকে গত ১৩ মার্চ দেশে ফেরেন। বিদেশ থেকে দেশে ফিরে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও খলিল সরকারী নির্দেশনা অমান্য করে উন্মুক্ত হাট বাজারে ঘোরাফেরা করায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করে।

গত বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম প্রবাস ফেরত খলিল হাওলাদারের বাড়িতে যান।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, এসআই মোক্তার হোসেন, আ’লীগ নেতা আওলাদ কাজী, ইউপি সদস্য আসাদুল হক উপস্থিত ছিলেন।
আদালতের বিচারক বিদেশ থেকে ফিরে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে খলিল হাওলাদারকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।

বিদেশ ফেরত স্বামীকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে না রাখার অপরাধে একই ধারায় খলিল হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম (৪০)কে ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

ওই দম্পত্তি তাৎক্ষনিক দন্ডাদেশের জরিমানার ১১ হাজার টাকা পরিশোধ করে জেল থেকে মুক্তি পান।

ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, এই রকম অভিযান অব্যাহত থাকবে। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যাত্যয় ঘটলে আইন প্রয়োগ করা হবে। কোন গুজবে কান না দিয়ে বিদেশ থেকে আগত লোকজনকে প্রকাশ্যে দেখা গেলে সংশ্লিষ্ঠর্ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেয়াও আহবান জানান তিনি।