বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভারতে রবিবার থেকে ‘জনতা কারফিউ’ জারি

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ‘জনতা কারফিউ’ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারী মোকাবিলায় ভারত কতটা প্রস্তুত তা পরীক্ষার জন্য রবিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ জারি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব মানুষকে জনতা কারফিউ পালন করতে হবে। এ সময় কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য জনতা কারফিউ। রবিবার সকালে সাইরেন বাজিয়ে জনতা কার্ফুর সূচনা করতে হবে রাজ্যগুলোকে।

মোদি আরও বলেন, ‘আপনারা যদি ভাবেন আপনি করোনা আক্রান্ত হবেন না,সব জায়গায় ঘুরে বেড়াবেন, তাহলে তা ঠিক না। আপনি নিজে বিপদ ডেকে আনছেন। এই কয়টা দিন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। বাড়িতে থেকে প্রয়োজনীয় কাজ করুন। ভিড় এড়িয়ে চলুন। অফিসের কাজ বাড়িতেই করুন।’

ভারতীয় প্রধানমন্ত্রী বললেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি। মানবসভ্যতা সংকটে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, আপনাদের কাছে কিছু সময় চাইছি। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’

করোনা মোকাবিলায় নিয়োজিতদের ধন্যবাদ জানানোর আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘গত ২ মাস ধরে হাসপাতাল, বিমানবন্দরসহ জরুরি পরিষেবায় নিয়োজিত লাখ লাখ লক্ষ মানুষ দিন-রাত এক করে কাজ করছেন। নিজেদের দিকে খেয়াল না রেখে নিরন্তর কাজ করে চলেছেন। ২২ মার্চ বিকেল ৫টায় আমরা দরজা, বারান্দা, জানলার সামনে দাঁড়িয়ে ঘণ্টা বাজাব বা হাততালি দেব তাদের জন্য। এভাবেই তাদের স্যালুট জানাব।’

উল্লেখ্য, রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জন।