সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হোয়াইট হাউসে করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কার্যালয় ও বাসভবনেও হানা দিয়েছে করোনা ভাইরাস।

হোয়াইট হাউসের বিবৃতির বরাতে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। অন্তত ২৭৫ জন মারা গেছে।

পেন্সের মুখপাত্র কেটি মিলার বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ব্যক্তির সংস্পর্শে যাননি।

এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস।