শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইতালিতে একদিনে আরও ৭৯৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ইতালিতে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট চার হাজার ৮২৫ জনের মৃত্যু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে গত বৃহস্পতিবারই পেছনে ফেলেছে ইতালি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

ইতালির সিভিল প্রটেকশন সংস্থা জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিলো ৪৭ হাজার ২১ জন। দেশটির সবচেয়ে উপদ্রুত এলাকা লোমবার্দের অবস্থা এখনও মারাত্মক। ওই অঞ্চলে এখন পর্যন্ত তিন হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এই এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্দেতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়। ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

ইতালিতে আক্রান্তদের মধ্যে মোট ছয় হাজার ৭২ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আর এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে মোট দুই হাজার ৮৫৭ জন।