শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভারতে চলছে ‘জনতা কারফিউ’

অনলাইন ডেস্ক  প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ। এ সময় জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন যে কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। মৃত্যু হয়েছে ৫ জনের।

বৃহস্পতিবার( ১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দেন। প্রধানমন্ত্রীর এই জনতা কারফিউ পালনের ডাক নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমর্থনে ব্যাপক লেখালেখি হয়েছে।

মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার ছুটি ঘোষণা করেছে প্রায় সব সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম মোদির আহ্বানে সমর্থন জানিয়ে ট্রেন বন্ধ রাখা হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত দেশের কোনো স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না। রোববার ভোর থেকে বন্ধ থাকবে মেইল ও এক্সপ্রেস ট্রেন। এদিন কোনো বিমানও চালানো হবে না বলে জানিয়েছে একটি বিমান সংস্থা। অন্যরাও বিমান উড়ানোর সংখ্যা কমিয়ে দিয়েছে।

দিল্লিতে মেট্রো ট্রেন বন্ধ রাখা হয়েছে, তবে কলকাতায় মেট্রো চলবে অর্ধেকের কম। অবশ্য মুম্বাই, পুনে ও নাগপুর ইতোমধ্যেই লকডাইন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার বাড়ি থেকে কাজ করবেন ভারতীয় সেনাবাহিনীও। শুক্রবার আর্মি হেডকোয়ার্টারের তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীর ৩৫% অফিসার এবং ৫০% জেসিও (জুনিয়র কমিশনড অফিসারস) এক সপ্তাহের জন্য বাড়িতে থেকে কাজ করবেন। ২৩শে মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে।