রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বন্ধ হলো নতুন পাসপোর্টের কার্যক্রম

ডেক্সরিপোর্ট  করোনা সংক্রমণ ঠেকাতে পাসপোর্টের বায়োমেট্রিক নেয়া বন্ধ ঘোষণা করেছে পাসপোর্ট অধিদফতর। ফলে সব ধরনের নতুন পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেল।

তবে হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চলবে। পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এ ঘোষণা আসে।

তবে আগে যারা পাসপোর্ট করতে দিয়েছেন, তারা পাসপোর্ট পাবেন। তাদের নির্ধারিত সময়েই পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

এই কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট ইস্যু হয়। একটি ই-পাসপোর্ট এবং অপরটি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। এই দুই ধরনের পাসপোর্টেই বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। এছাড়া ছবিও তুলতে হয়। একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে নতুন পাসপোর্টের ইস্যু করার প্রক্রিয়া বন্ধ থাকবে।

তিনি বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই আমরা জনস্বার্থে বায়োমেট্রিক গ্রহণ বন্ধ রেখেছি। তবে হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে।’

মহাপরিচালক বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করিনি। পরিস্থিতির ওপর নির্ভর করবে কতদিন এভাবে রাখা হবে।’

সোমবার সকালে পাসপোর্ট অফিসে অনেককে ভিড় করতে দেখা গেছে। অনেকে বিভিন্ন লাইনে দাঁড়িয়েছিলেন। তবে পাসপোর্ট অফিসের নিরাপত্তাকর্মীরা লাইন থেকে সবাইকে সরিয়ে দেন।