শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রায় দেড় কোটি টাকা আত্বসাত সহ ৯টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

শামীম আহমেদ  বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল ও সহযোগী অফিসার এস আই বসির, এ.এস আই সুজন সাথে নিয়ে অভিনব পন্থায় বরিশালের বিভিন্ন জনের কাছ থেকে প্রতারনা করে হাতিয়ে নেয়া প্রায় দেড় কোটি টাকা আত্বসাত করে প্রায় ৫ বছর পালিয়ে থাকা ৯ টি মামলার সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক ১৫টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আবুল আহসান লিটু (৪০)কে সিলেটের জিন্দাবাজার সার্জিক্যাল নামের একটি দোকান থেকে গ্রেফতার করে বরিশাল এনে আদালতে সোপর্দ করেছেন।

আটক প্রতারক আবুল আহসান লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে।

পলাতক আসামী লিটুকে গ্রেফতার করা অভিযানে নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানর সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, ৫দিন সিলেটে অবস্থান করে এক প্রর্যায়ে লিটুর স্থান চিহ্নিত গত ২১ মার্চ রাতে গ্রেফতার করা হয়।

লিটু দীর্ঘ ৫ বছর যাবত প্রতরনার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে আত্বসাত করে সিলেটে বসবাস করে আসছিলেন।

লিটুর বিরুদ্ধে ১৫টি আদালত কর্তৃক থানায় গ্রেফতারী পরোয়ানা ছাড়াও সে ৯ নয়টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

সোমবার (২৩ই) মার্চ বরিশালে ফিরে এসে আসামী লিটুকে আদালতে সোপর্দ করা হয়েছে।