শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাধারণ ছুটিতে খোলা থাকবে ব্যাংক,লেনদেন ২ ঘণ্টা

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে লেনদেন হবে মাত্র ২ ঘণ্টা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সাধারণ ছুটির সময়ও ব্যাংক খোলা থাকবে। ১০ থেকে দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা- বেলা ১২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২৩ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রসঙ্গত, সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

সোমবার (২৩ মার্চ) ছুটি ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।