শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে অভ্যন্তরীন সকল রুটের লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-বন্দর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

তিনি বলেন, বরিশাল নদী বন্দরসহ সববন্দর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ চলাচল করত তাও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ লঞ্চ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার।