শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উৎসব করার জন্য নয়, বাসায় থাকতে ছুটি দেয়া হয়েছে

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে যে ছুটি দেওয়া হয়েছে তা উৎসব করার জন্য নয়, ঘরে থাকার জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সতর্ক করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘এই ছুটি উৎসব করার জন্য নয়, এ ছুটি বাসায় থাকার জন্য দেওয়া হয়েছে।’

সরকারে নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিষ্কার করতে বলতে চাই, এই ছুটি ভোগ করার মানে হচ্ছে- ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোনো ছুটি উৎসব ভোগের জন্য দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন। তার জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এর মানে হচ্ছে এই ছুটির মধ্যে সব কর্মকর্তা, কর্মচারী সবাই বাসায় থাকবেন।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সব কর্মকর্তা-কর্মচারী ছুটিকালীন বাসায় থাকবেন। একইভাবে বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও একই ভাবে আহ্বান জানাচ্ছি।’

অতীব প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে যাবেন না। অতীব জরুরি প্রয়োজনে যদি যেতে হয় – তাহলে স্যানিটাইজেশন ও সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাবেন। অনুগ্রহপূর্বক এই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করছি।’

‘যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন।’ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্বের মতো সরকার এই নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।

সরকারের তরফ থেকে ট্রেন, বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে জানিয়ে আহমদ কায়কাউস বলেন, ‘যে জায়গায় আছেন আপনারা স্থান ত্যাগ করবেন না। যারা গেছেন তাদের অনুরোধ করবো যারা ইতোমধ্যে চলে গেছেন তাদের অনুরোধ করবো ঘরের বাইরে যাবেন না।’

‘সারা বিশ্বব্যাপী মূলমন্ত্র- ঘরে থাকুন, ঘরে থাকার ব্যত্যয় ঘটলে আপনি নিজেকে যেভাবে শঙ্কা যুক্ত করছেন, লক্ষ লক্ষ মানুষকে শঙ্কায় ফেলার সম্ভবনা সৃষ্টি হচ্ছে।’

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন,এটি এখন আমাদের জাতীয় ভাবে সকলে এক সঙ্গে মোকাবেলার সময় এসেছে। আমরা সবাই এক যোগে সেটি মোকাবেলা করবো। আপনারা দয়া করে এর ব্যত্যয় ঘটাবেন না।