শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় মৃত্যুর আগে বিশ্ববাসীকে দেয়া চিকিৎসকের ভিডিও বার্তা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা যান পাকিস্তানের নাগরিক ও লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক উসামা রিয়াজ। ইরান ও ইরাক থেকে ফিরে আসাদের চিকিৎসা দিয়েছেন তিনি। একসময় নিজেও আক্রান্ত হন। লড়েন করোনার সঙ্গে। তবে জয়ী হতে পারেননি।

মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে তিনি হাসপাতালের বেডে শুয়ে নিজের মোবাইলে একটি ভিডিও করেন। সেখানে তিনি করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসীকে কিছু কথা বলে গেছেন।

ডা. উসামা রিয়াজ বলেন ‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ঙ্কর। সাবধানে থাকুন। সচেতন থাকুন। এ ভাইরাসের সঙ্গে লড়তে হবেই। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে…।’