সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত: হাইকোর্ট

ডেক্সরিপোর্ট  দেশের বর্তমান পরিস্থিতিতে লকডাউন হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট। এছাড়া করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হবে সে নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন দেশের সর্বোচ্চ এ আদালত।

সারাদেশে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২৫ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

আদালত বলেছেন, করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন হাইকোর্ট।