শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে হোম কোয়ারেন্টিনে আছেন ২৪৭২ জন,শেষ ৬৯৭ জনের

শামীম আহমেদ  করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৪শ’ ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন ২৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছিলো ২৩৮ জনকে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে নতুন ১২০ জনসহ ৫৯৮ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জনসহ ৬২৫ জন, ভোলায় নতুন ৩৭ জনসহ ৩৫৮ জন, পিরোজপুরে নতুন ৩৩ জনসহ ৩৭৫ জন, বরগুনায় নতুন ২১ জনসহ ৩২১ জন ও ঝালকাঠিতে নতুন ১০ জনসহ ১৮১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে বিভাগে ১০ মার্চ থে‌কে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ৬৯৭ জন এবং গত ২৪ ঘণ্টায় শেষ ক‌রেছেন ১৬৩ জন। কোয়ারেন্টিন থেকে মোট ছাড়পত্র পাওয়াদের মধ্যে বরিশাল নগরে পাঁচজন, বরিশাল জেলায় ১৩০ জন, পটুয়াখালীতে ২৫৮ জন, ভোলায় ৬৫, পিরোজপুরে ৮৯ জন, বরগুনায় ৯৭ জন ও ঝালকাঠিতে ৫৩ জন রয়েছে।

বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা চারজন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং শেবাচিমে নতুন করে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন আরও দু’জন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।