শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজশাহীতে পার্সেলের বদলে এলো মানুষ!

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। এরই মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।

মানুষজনকে ঘরবন্দি করতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক টিম। তারপরও ঠেকানো যাচ্ছে না রাজধানী ছেড়ে আসা মানুষের স্রোত।

বাস-ট্রেন না পেয়ে বুধবার বিকেলে পার্সেল সেবাদানকারী প্রতিষ্ঠান আহমেদ কুরিয়ারের ভ্যানে চেপে রাজশাহী ফিরেছে মানুষ। এ কাণ্ডে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লসমী চাকমা এ দণ্ড দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ পার্সেল সার্ভিসের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।