শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মানিকগঞ্জে গোপনে লাশ দাফন, গ্রাম লকডাউন

ডেক্সরিপোর্ট  মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামে সর্দি-জ্বরে একজনের মৃত্যুর পর লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার লকডাউন করার ঘোষণা দেন।

তিনি জানান, ওই ব্যক্তি জ্বর-কাশিতে মারা গেছেন। তবে ওই গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা ও করোনা বিস্তার রোধে নিহতের পরিবারসহ ছয়টি পরিবারের ২৬ জন সদস্য এবং গ্রামটিকে লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির সঙ্গে করোনাভাইরাসের উপসর্গের মিল থাকায় এই সিদ্ধান্তগ্রহণ করা হয়।

তিনি আরও জানান, প্রশাসনকে না জানিয়ে খুব সকালেই ওই ব্যক্তির মরদেহ দাফনের কাজ সম্পন্ন করে তার পরিবার। খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে যায় উপজেলা প্রশাসন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার বাসায় জ্বর, কাশি নিয়ে গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন।

মৃতের ভাই জানান, ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ক্যাশিয়ার পদে চাকরি করতেন ওই ব্যক্তি। সপ্তাহখানেক আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এরপর থেকে তিনি বাসাতেই ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। ভোর ৪টার দিকে মরদেহ বাইলজুরি গ্রামে এনে জানাজা শেষে দাফন করা হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, লকডাউন ঘোষণার পর পুরো এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ৬টি বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। এছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে।