মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৫৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

সুস্থ্য হয়ে উঠেছেন এ টি এম শামসুজ্জামান

ডেক্সরিপোর্ট:একুশে পদক সহ একাধিক পদক পাওয়া খ্যাতিমান দেশ বরেন্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।সোমবার বিকেলে তাঁকে আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)থেকে কেবিনে নেওয়া হয়েছে।

তিনি এখন স্বাভাবিকভাবে বিছানা ছেড়ে উঠছেন, দাঁড়াতে পারছেন ও খাবার খাচ্ছেন।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো:মতিউল ইসলাম জানান,একজন সংকটাপন্ন রোগীর ইতিবাচক খবর জানাতে পেরে ভালো লাগছে। আজ বিকেল পাঁচটায় তাঁকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হয়েছে। আপাতত কয়েক দিন তিনি সেখানে থাকবেন।

আশা করছি শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন।

জানা গেছে, গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ্য হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিন খুব শ্বাসকষ্ট হচ্ছিল। রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শুরুর কয়েক দিন পর তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর আবার স্বাভাবিক নিয়মে শ্বাস নিতে পারলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চার দিন আগে তাঁকে আবার লাইফ সাপোর্ট দেওয়া হয়। তার পর থেকে সুস্থ্যতার দিকে যাচ্ছেন বর্ষিয়ান এই অভিনেতা।