শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইতালিতে নতুন করে আরও ৬৮৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ইতালিতে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫০৩।

এদিন ইতালিতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

বুধবার (২৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।

এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার।