শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৬২ জনের শরীরে করেনার অস্তিত্ব পাওয়া গেছে। আর মারা গেছেন ৯ জন। সব মিলিয়ে ১ হাজার ৩৬ জন মারা গেলেন যুক্তরাষ্ট্রে।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ৫৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৮ জন। ১ হাজার ৪৫৫ জন গুরুতর অবস্থায় আছেন।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৪৪ জন। আর মারা গেছেন ২১ হাজার ৫২৪ জন। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে ফিরেছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে ৮১ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৩ হাজার ২৮৭ জন। তবে মৃত্যুর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে ৭ হাজার ৫০৩ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন।