শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা(ডেপুটি সেক্রেটারি পদমর্যাদায়)। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে দেশে নতুন পাঁচজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। জানা গেছে, ওই পাঁচজনের একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বিষয়টি এড়িয়ে যান।

গতকালই প্রথম আইইডিসিআরের পরিচালক বলেন, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ এর আগে শুধু বিদেশফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিরা আক্রান্ত হলেও এখন সমাজে ছোট পরিসরে রোগটি ছড়িয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে গেছেন। মারা গেছেন পাঁচজন। গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।