শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জুমার নামাজে সীমিত মুসুল্লি আসার আহবান ইফা’র

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমার নামাজে সীমিত মুসুল্লি আসার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এছাড়া ভাইরাস সংক্রমণ সুরক্ষা শতভাগ নিশ্চিত না হয়ে কোন মুসুল্লিকে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ক্ষুদে বার্তায় এ আহবান জানানো হয়। এছাড়া যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুম্মার পরিবর্তে যোহরের নামাজ পড়ার আহবান করেছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আপাতত কিছুদিন সব নামাজই বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে আরব বিশ্বসহ অধিকাংশ দেশেই বর্তমানে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। ঢাকার মিরপুরের টোলারবাগ যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, সন্দেহ করা হচ্ছে তারা মসজিদ থেকেই সংক্রমিত হয়েছিলেন। তাই দেশবাসীর সকলের স্বার্থে আগামীকালের জুম্মার নামাজের জামাত মসজিদে সীমিত আকারে করার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

এদিকে, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সবমিলিয়ে ১১ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে মারা গেছেন পাঁচজন।