শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অকারণে রাস্তায় সাধারণ মানুষকে হয়রানি ঠিক নয়: তথ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  রাস্তাঘাটে অকারণে সাধারণ জনগণকে পুলিশি হয়রানি করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবদানকালে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে রাস্তাঘাটে সাধারণ মানুষ অকারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের হেনস্তার শিকার হচ্ছেন বলে তথ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষকে অকারণে হয়রানি না করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ বাইরে বেরোচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বিএসএমএমইউ, গুলশান এবং যাত্রাপথে মানুষের জমায়েত করে করোনা প্রতিরোধের এ সময় ওই দলের নেতাকর্মীরা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলার এ সময়ে নিম্নবিত্তের মানুষের জন্য কেজিপ্রতি ১০ টাকা হারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

হাছান মাহমুদ বলেন, বিশ্ব স্বাস্থ্যখাতের গবেষণায় সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান মাত্র।