রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  বিশ্বজুড়ে মহামারির রূপ নেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস ব্রিটিশ রাজপরিবারে আঘাত হেনেই থাবা বসিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে তার শরীরে ভাইরাসটির লক্ষণ মৃদু এবং বাড়িতে থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,করোনাভাইরাসে আক্রান্ত হলেও সরকারের নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবেন জনসন।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৫৭৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন। এছাড়া ব্রিটিশ রাজপরিবারেও ইতোমধ্যে হানা দিয়েছে করোনাভাইরাস। গত ২৫ মার্চ বুধবার রাজপরিবার এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসনের সংক্রমণের কথা নিশ্চিত করার কিছুক্ষণের মধ্যে তিনি নিজেই এক টুইট বার্তা প্রকাশ করেন। এতে ৫৬ বছর বয়সী জনসন জানান, গত ২৪ ঘণ্টা ধরে তার জ্বর রয়েছে এবং অনবরত কাশি হচ্ছে। প্রধান চিকিৎসা কর্মকর্তার পরামর্শে করোনাভাইরাসের পরীক্ষা করান তিনি। আর এতে তার সংক্রমণ ধরা পড়ে। নিজ বাড়িতে বিচ্ছিন্ন থেকে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।