রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাজ্যে করোনায় এক দিনে ১৮২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৮২ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলে নিয়ম মানছেন না অনেকে। লকডাউনে পুরো ব্রিটেন যেখানে স্থবির হয়ে আছে। কিন্তু সেখানে ব্রিটেনের বাংলাদেশি পাড়াখ্যাত এই হোয়াইট চ্যাপেলের চিত্র কিছুটা ভিন্ন। প্রয়োজনে বা অপ্রয়োজনে লোকজন বাসা থেকে বের হচ্ছেন হরহামেশাই।

এভাবে চলাফেরার কারণে বাংলাদেশি কমিউনিটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও প্রবাসীদের এ সময়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে কোভিড-নাইনটিনে আক্রান্ত ছয় জন বাংলাদেশি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।