রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় যুক্তরাষ্ট্রে ৪ মাসে মারা যেতে পারে ৮১ হাজার মানুষ

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী ৪ মাসে ৮১ হাজারের বেশি লোকের মৃত্যু হতে পারে। সেইসঙ্গে দেশটিতে জুন মাস পর্যন্ত করোনার ভয়াবহতা না কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন এক গবেষণায় এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হবে। যদিও কিছু রাজ্যে করোনা রোগীর সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের গবেষণায় আরো বলা হয়েছে, করোনায় জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত লোক মারা যেতে পারে। যদিও জুনের শেষ দিকে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দিনে ১০ এর নিচে নেমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য, হাসপাতাল এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে গবেষকরা ধারণা করছেন, করোনায় ৩৮ হাজার থেকে ১ লাখ ৬৬২ হাজার লোকের মৃত্যু হতে পারে।

এদিকে এখন পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫৪৮ জন। মারা গেছে ১ হাজার ৩২১ জন। দেশটিতে করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বের যেকোন দেশের তুলনায় বেশি। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।