বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৭
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বাড়ছে লাশের সংখ্যা,ইতালিতে একদিনে ৯১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসে ইতালি বাড়ছেই লাশের সংখ্যা। প্রাণঘাতী করোনায় ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়ালো। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটিতে গত ২১ মার্চ ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত বৃহস্পতিবার করোনায় দেশটিতে ৭১২ জন, বুধবার ৬৮৩ জন, মঙ্গলবার ৭৪৩ জন এবং সোমবার ৬০২ জন লোকের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে। যা চীনের আক্রান্তের সংখ্যাকেও ছাড়াল। প্রাণঘাতী এই করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ২৬ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিক্ষণে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সূত্র : ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা।