বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি, সুস্থ আরও ৪ জন

ডেক্সরিপোর্ট  দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৪৫০ কল পেয়েছে আইইডিসিআর। যার প্রত্যেকটি কলই করোনা সংক্রান্ত। তবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ জনের। এ পর্যন্ত আইইডিসিআর ১০৬৮ টি নমুনা সংগ্রহ করেছে।

তিনি জানান, আইইডিসিআর ছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউন অব টপিক্যাল ইনফেকশন অ্যান্ড ডিজিস বিআইটিআইডি চট্টগ্রামেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত সর্বমোট ৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসময় তিনি সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান।

ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান করোনা ভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন।

বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ১৫৬ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৩ হাজার ৫৫৯ জনের অবস্থা শংকটাপন্ন।