মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১১
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

গণসচেতনতাই হতে পারে করোনা ভাইরাস বিস্তার রোধে প্রধান অস্ত্র: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব খাইরুল আলম বলেন, প্রানঘাতি নভেল করোনা (COVID-19) ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে হবে। সামাজিক নিরাপত্তা বজায় রাখুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। অযথা বাহিরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন। জরুরী প্রয়োজনে মুদি দোকান থেকে কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন।

শনিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপি পুলিশের উদ্যোগে সড়কে ওয়াটার ক্যানন দিয়ে জীবানুনাশক পানি স্প্রে করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,যারা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে বরিশাল এসেছেন তারা অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘরে থেকে এ ভাইরাসের হাত থেকে নিজে বাচুন, আপনার পরিবারকে বাচান,তার সাথে সাথে আমাদের জাতিকে বাচাতে সহায়তা করুন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। যেহেতু এভাইরাসটি মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। সেহেতু এ ভাইরাস থেকে বাচতে নির্দিস্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন।

এসময়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলমের নেতৃত্বে সড়কের পাশে দোকানের সামনে গোলাকার বৃত্ত অংকন করা হয়। যার মধ্যমে জনসাধারণ দূরত্ব চিহ্নিত করে প্রয়োজনী সামগ্রী ক্রয় করতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক(উত্তর) এএফএম ফায়েজুর রহমান,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম। অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।