মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

জাতিসংঘে করোনার থাবা, আক্রান্ত ৮৬ কর্মী

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসে ছোবল থেকে বাদ পড়ছে না অঞ্চল, গোষ্ঠী, জাতি কিংবা কোন দেশ। এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে জাতিসংঘে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্তত ৮৬ কর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিশ্ব জুড়ে জাতিসংঘের ৮৬ কর্মীর দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে। তবে এর বাইরেও আফ্রিকা, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের কর্মী রয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘের বেশির ভাগ কর্মীকে বাসা থেকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে যেখানে এক সঙ্গে ১১ হাজার মানুষ কাজ করতো, সেখানে শুক্রবার সকালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ১৪০ এ। জেনেভায় যেখানে জাতিসংঘের অফিসে ৪ হাজার মানুষ প্রতিদিন আশা যাওয়া করতো, সেখানে বুহস্পতিবারের সংখ্যা ছিল ৭০ এর মতো। ভিয়েনায় ৯৭ শতাংশ মানুষ অফিসে বাইরে থেকে কাজ করছে, এছাড়াও আদ্দিস আবাবা, ইথিওপিয়া প্রায় ৯৯ শতাংশ মানুষ ঘরে থেকে কাজ করছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।