সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

চিত্রনায়ক মারুফ করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক  জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ।

তিনি বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন।

মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াতা।

খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। বাবার মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি ‘ইতিহাস’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।