সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

‘বিভ্রান্তিকর তথ্য’ শেয়ার করলেও ব্যবস্থা নেবে সরকার

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যমের তথ্যের ওপর নির্ভর করতে বলেছে সরকার।

করোনাভাইরাস মোকাবেলার এ পরিস্থিতিতে ইন্টারনেটে ‘বিভ্রান্তিকর’ কিংবা ‘অসত্য তথ্য’শেয়ার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি তথ্যবিবরণী প্রকাশ করেছে সরকার।

শনিবার দেয়া এক তথ্যবিবরণীতে বলা হয়, “করোনাভাইরাস মোকাবেলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানোনো হচ্ছে।”

করোনাভাইরাস সংক্রান্ত কিংবা যে কোনো বিষয়ে কোনো রকমের তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই করার অনুরোধ করেছে সরকার।

‘সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’- বলা হয়েছে তথ্য বিবরণিতে।

‘পরীক্ষিত মাধ্যম’ বলে কী বোঝানো হয়েছে-তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

একই তথ্যবিবরণীতে বলা হয়, মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে গুজব মোকাবেলায় ৯৯৯ নম্বর বা তথ্য অধিদফতরের ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ নম্ব‌রে ফোন করে এবং [email protected] ইমেইল ক‌রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।