সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন আরও ৮৮৯ জন। করোনার মত আগে কখনও এরকম দুর্যোগের মুখোমুখি হয়নি শিল্প উন্নত এ দেশটি।

মৃত্যুর কড়া নাড়ে প্রতিদিন কারো না কারো দরজার কপটে।কেউ হয় পিতামাতা হারা কেউ হারায় স্বজন। এরইমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পথ চলা বন্ধ করেনি ইতালি সরকার। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ২৩ জন।

করোনা মোকাবেলায় এগিয়ে যাচ্ছে সরকারের সব ডাক্তার, স্বাস্থ্যসেবা। এনিয়ে মৃত্যুর মিছিলে দেশটিতে সামিল হয় মোট আক্রান্ত রোগী সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। গতকাল ছিল ৮৬ হাজার ৪৯৮। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ৩৮৪ এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৮৫৬জন। একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৭৪ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭০ হাজার ৬৫। এদিকে জনগণকে আরও সতর্ক করতে শনিবার মিউনিসিপাল পুলিশকে দেখা গেছে।বিভিন্ন এলাকায় মাইকিং করতে।

তারা সবাইকে বাসায় থাকতে নির্দেশ দেন। সরকার যে বিধিনিষেধ দিয়েছে তা যথাযথ পালন করতে মাইকিং করে সতর্ক করেন। অন্যদিকে স্পেনও ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। একদিনে দেশটিতে প্রাণ হারান ৬৭৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজারের বেশি রোগী।

গুরুতর রোগী রয়েছে ৪ হাজারের বেশি। ইউরোপের মধ্যে এ দুটি দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তবু আগামীর আশার আলো দেখছে স্থানীয় ও অভিবাসীরা।