সোমবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৪
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন, আমাদের প্রিয় দেশকে বাঁচাতে সহায়তা করুন: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলম বলেন,প্রানঘাতি নভেল করোনা ( COVID-19) ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমরা সবাই বাড়িতে থাকবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো। মুখে মাস্ক ব্যাবহার করে মুখ ঢেকে রাখুন,হাঁচি কাশির মাধ্যমে করোনার বিস্তার রোধে টিস্যু ব্যাবহার করুন। অযথা বাহিরে ঘোরাফিরা করা থেকে বিরত থাকুন। মুদি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।

রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রহমতপুর বিমানবন্দর এলাকা পর্যন্ত নভেল করোনা (COVID-19) ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় পুলিশের বিশেষ মহড়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,কেউ বাহিরে বের হলে ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে দুই হাত ভাল ভাবে ধৌত করে নিবেন। করোনা রোধে ভিটামিন সি যুক্ত ফলমুল বেশী পরিমানে খাবেন। পর্যাপ্ত পরিমান পানি পান করবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘড়ে অবস্থান করে এ রোগের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন। আমাদের প্রিয় দেশকে বাঁচাতে সহায়তা করুন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,করোনা ভাইরাস থেকে মুক্তিপেতে জনসমাগম এড়িয়ে চলুন। পুলিশকে সহযোগিতা করুন।নিজে বাঁচুন,মানবতাকে বাঁচান।

এসময় আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এএফএম ফায়েজুর রহমান,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম। পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।