রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

চীনে ফের চালু হলো বন্যপ্রাণীর বাজার

অনলাইন ডেস্ক  চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। ধারণা করা হচ্ছে উহানের একটি বন্যপ্রাণী বাজার থেকে ছড়িয়েছিলো প্রাণঘাতী করোনা ভাইরাস।

আর এ কারণে পুরো চীনে বন্ধ করা দেয়া হয়েছিল বন্যপ্রাণীর বাজার। তবে করোনার পুরো রেষ কাটতে না কাটতেই চীনে আবারো খোলা হয়েছে বন্যপ্রাণীর বাজার। শুধু তাই নয় পুরোদমে বিক্রি হচ্ছে করোনা ভাইরাসের অন্যতম বাহক বাদুড়। সেই সঙ্গে বিছা,কুকুর, বিড়ালসহ সকল প্রাণী পাওয়া যাচ্ছে এসব বাজারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত গুলিন এবং দক্ষিণে অবস্থিত দংগুয়ান শহরে গতকাল শনিবার বন্যপ্রাণী বাজার চালু হওয়ার পরপরই সেখানে ভীড় দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে তারা নতুন করে আবারো বাজার চালু করেছে। এদিকে এসব বাজারে অপরিচ্ছন্ন অবস্থাতেই বেচা-কেনা করা হচ্ছে বলে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে চীনের নাম প্রকাশে অনিচ্ছুক চীনের এক সাংবাদিক জানান, সবাই মনে করে চীনে করোনার প্রকোপ কমে গেছে। আর এ নিয়ে চিন্তার কিছু নেই। এখন এটা বাইরের দেশের সমস্যা।

চীন থেকে ছড়িয়ে পড়লেও বর্তমানে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস।এই ভাইরাস পুরো বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৬ লাখ৬৫ হাজার মানুষ। মারা গেছেন ৩০ হাজার৯শ জন।