সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি: সেনাপ্রধান

ডেক্সরিপোর্ট  ‘প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।’-কথাগুলো বলছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, যত প্রয়োজন, তত সেনা সদস্য দেওয়া হবে। কিন্তু অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, সব ধরণের সহায়তা প্রদানের প্রস্তুতি ও সক্ষমতা সেনাবাহিনীর রয়েছে। দেশের প্রতিটি জেলায় আমাদের সৈনিকরা কাজ করছেন। প্রয়োজন হলে এই সংখ্যা আরো বাড়ানো হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

সারা দেশে করোনা ভাইরাস মোকাবিলায় গত ২৪ মার্চ থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সাধারণ মানুষের মধ্যে ‘সামাজিক দূরত্ব’, স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী। এ ছাড়াও দুস্থদের সহায়তার জন্যও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছ বেশ কিছু পদক্ষেপ।