বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

করোনায় আক্রান্ত ব্যক্তি পাশে আসলে জানিয়ে দেবে অ্যাপ

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা আক্রান্ত ব্যক্তি যদি পাশে থাকে সেটি জানিয়ে দেবে অ্যাপ। এমনই একটি অ্যাপ তৈরি করেছে ইসরায়েল সরকার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এমনই তথ্য।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২২ মার্চ অনলাইনে ছাড়া অ্যাপটি ১৫ লাখের বেশি ইসরায়েলি নাগরিক স্বেচ্ছায় নিজের মোবাইল ফোনে চালু করেছে। আর সূত্র হিসেবে রয়টার্স দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়েই বিষয়টি প্রকাশ করেছে। অ্যাপটির নাম হিব্রু ভাষায় ‘হামাজেন’ এবং বাংলায় বললে ‘ঢাল’। ইতোমধ্যে অ্যাপটি নিতে জার্মানি, ইটালি, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও চিলি ইচ্ছা প্রকাশ করেছে। প্রযুক্তির এই ব্যবহার করোনাভাইরাসের মহামারি ছড়ানো ঠেকাতে সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এ প্রযুক্তি ব্যবহারে কাউকে বাধ্য করা হলে তা নৈতিক হবে না বলে হুঁশিয়ার করছেন বিশেষজ্ঞরা।

অ্যাপ প্রসঙ্গে বলা হয়েছে হামাজেন অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ও অবস্থানগত ডেটা তাদের ফোনেই সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ পাবে না। তাই ব্যক্তির অগোচরে অ্যাপের অপারেটর তাদের ওপর নজরদারি করতে পারবে না। করোনাভাইরাসের সংস্পর্শে আসার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে কিনা তা নির্ধারণের পুরো স্বাধীনতা ব্যক্তির থাকবে। অ্যাপটি অনলাইনে ছাড়ার প্রথম সপ্তাহে ৫০ হাজার মানুষ নিজেরা কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।

ফোনে শুধু জিপিএস ডেটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংরক্ষিত রোগীদের ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। তারপর নিয়মিত ব্যবহারকারীকে বার্তা পাঠানো হবে। এবং শুধু ব্যবহারকারীকেই পাঠানো হবে। কোনো আক্রান্ত রোগীর স্পর্শে আসার তথ্য মিললে কি করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি লিংক থেকে নির্দেশনা জানতে পারবেন অ্যাপ ব্যবহারকারী। অ্যাপটি ব্র্যাকগ্রাউন্ডে চলবে এবং যে কোনো আনইন্সটল করা যাবে। তবে মস্কোর অ্যাপটি ব্যবহারকারীর ফোনকল, অবস্থান, ক্যামেরা ইত্যাদি তথ্য ও সুবিধা ব্যবহার করে যাচাই করে দেখবে নির্দেশনা অনুযায়ী ওই ব্যক্তি ঘরেই অবস্থান করছেন কি না।

মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মরিস ডর্ফম্যান রয়টার্সকে জানিয়েছেন মন্ত্রণালয়ের উদ্যোগে ওপেন সোর্স টুলস ব্যবহার করে ডেভেলপাররা অ্যাপটি তৈরি করেছে, যাতে যে কোনো দেশে কোনো খরচ ছাড়াই দ্রুত তা ব্যবহার করতে পারা যায়।