রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

মার্চে কালবৈশাখী, এপ্রিলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অনলাইন ডেক্সঃ মার্চ মাসে তিন–চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং পরবর্তী সময় একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই আভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে ক্রমান্বয়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। একইভাবে এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বজ্র-ঝড় ও দেশের অন্যত্র দুই থেকে তিন দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বজ্র-ঝড় হতে পারে।

জানতে চাইলে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ শ্রীকান্ত কুমার বসাক জানান, ঢাকা থেকে একটি পূর্বাভাসে মার্চ মাসের শেষের দিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে বলা হয়েছে। এ ছাড়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সই করা পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানানো হয়। এ ছাড়া দুই থেকে তিন দিন দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে তীব্র কালবৈশাখী বজ্র-ঝড় ও দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা–মাঝারি কালবৈশাখী বজ্র–ঝড় হতে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এপ্রিলে একটি তাপ প্রবাহও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়।

এদিকে, গতকাল সোমবার চট্টগ্রামের আকাশ ছিল মেঘলা। দিনের তাপমাত্রা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে।

আবহাওয়াবিদ শ্রীকান্ত কুমার বসাক স্থানীয় পূর্বাভাসের সূত্র ধরে বলেন, আকাশ মেঘলা থাকতে পারে। আগামীকাল (আজ মঙ্গলবার) কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি হতে পারে।

 গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।