শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৭
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না: এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে সাধারণ গণমানুষকে রক্ষা ও সহায়তা করার জন্য গণমানুষের জননী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে সোমবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দিন মজুর ও নিম্ন আয়ের ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে মেদাকুল ভাগ্য ভূইয়ার বাড়ি প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গণমাধ্যমকে এ্যাড. বলরাম পোদ্দার বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। অসহয়, গরীব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়নো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী মানুষ অভুক্ত থাকবে না। করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা হতদরিদ্র কেউ যাতে খাবারের অভাবে মারা না যান সেলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে করোনা ভাইরাস এখনও বাংলাদেশে মহামারী রূপ নিতে পারেনি।

এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কর্মহীন ও অসহায় গরীব দুস্থ এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ জেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১কেজি মশুরের ডাল, ১কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবন, লাইফবয় বড় ১টি সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি প্যাকেটে ৭০০ টাকার সামগ্রী ছিলো।