রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা ভাইরাস এখন আর এক স্থানে সীমাবদ্ধ নেই: স্বাস্থ্য অধিদপ্তর

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস এখন আর এক জায়গায় সীমাবদ্ধ নেই। এটা সারা দেশেই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, করোনা ভাইরাস এখন আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে।

আবুল কালাম আজাদ আরো জানান, বাংলাদেশের ১৫টি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ জন। আর নতুন করে ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ১২৩ জন হয়েছে।