শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:১১
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস!

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাঁড়িয়েছে। এরমধ্যেই ২০৯ দেশে ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এর থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ একের পর এক উপায় খোঁজে বের করছেন। কখনো মাস্ক কখনো আবার গ্লাভসের সহায়তা নিচ্ছেন তারা।

অন্যদিকে, করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। ঠিক এমন সময়ে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে; টাকার নোটে একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।

গবেষণায় আরো বলা হয়েছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো, বলে মত তাদের।

এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।

করোনায় (কোভিড-১৯) তাণ্ডব দিশেহারা গোটা বিশ্ব। সারাবিশ্বে মৃত্যেুর সংখ্যা ৭০ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ২৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭২ হাজার ৯০ জনে।