ডেক্সরিপোর্ট প্রানঘাতি করোনাভাইরাসে চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যদি আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।
তিনি বলেন, যারা এই সময়ে দায়িত্বপালন করছেন তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবেন কিনা সেটাও দেখা হবে।