বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

লকডাউনের মধ্যে মদ না পেয়ে রং খেয়ে ৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে মদের দোকান বন্ধ থাকায় ভারতের তামিলনাড়ুতে রং খেয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর চেংগালপাত্তু জেলায় গত রবিবার এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, শিবশঙ্কর, প্রদীপ এবং শিভারামান নামের তিন শ্রমিক মদ না পেয়ে রং এবং ভার্নিশ খান। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এই তিন শ্রমিক মারা যান বলে জানা গেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মৃত ওই তিন শ্রমিকই মদ পান করতেন। তবে দোকান বন্ধ থাকায় মদ না পেয়ে হতাশা থেকেই তারা রং এবং ভার্নিশ খান।

ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১৩৬ জন।