বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ডিসি খাইরুল আলমের নেতৃত্বে লকডাউন কার্যকরে তৎপর বিএমপি’র পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে লকডানউন কার্যকর করতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে কঠোর অবস্থান নিয়েছে বিএমপি’র পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০:০০ ঘটিকা থেকে বরিশাল নথুল্লাবাদ,এলাকা থেকে শুরু করে গড়িয়ার পাড়,রহমতপুর সহ মেট্টো এলাকার সড়ক ব্লক করেদেয় পুলিশ। এসময় বরিশালের ভিতরে কাউকে প্রবেশ ও বাইরে কাউকে যেতে দেয়নি পুলিশ।

এসময়ে উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রানঘাতি মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী,পুলিশের আইজিপি ও বিএমপি কমিশনার মহোদয়গণের নির্দেশনা মোতাবেক বরিশাল মেট্রোপলিটন এলাকায় কেউ প্রবেশ ও বাইরে যেতে পারবেনা।সবাইকে সচেতন হয়ে ঘরের মধ্য অবস্থান করতে হবে। নগরীর মধ্য সন্ধ্যা ৭ টার মধ্যে ওষুধের ফার্মেসী ব্যাতীত সকল প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।পাড়া মহল্লার দোকানপাট দুপুর ২ টার মধ্য বন্ধ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন,করোনা প্রতিরোধে ইতিমধ্যে সচেতনতা মূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধ সহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকান সমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করতে হবে। অপ্রয়োজনে কাউকে ঘরের বাহির পাওয়া চলবে না।

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে সবাই ঘরে থাকুন।অযথা বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে গ্রেফতার সহ আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারি পুলিশ কমিশনার (কাউনিয়া এন্ড স্টাফ অফিসার) আঃ হালিম, সহকারি পুলিশ কমিশনার ( এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।