মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মোহাম্মদপুরে ৫ সড়ক লকডাউন

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৫টি সড়ক লকডাউন করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এই সড়কগুলোর প্রবেশপথ লকডাউন করা হয়।

সড়কগুলো হলো-মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ ও বসিলার পশ্চিম অংশ।

ফলে এসব সড়কে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের আওতায় থাকবেন এসব এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এখানে রোগী আছে বলে আমাদের জানানো হয়েছে। এরপর আমরা এই সড়কগুলো লকডাউন করে দিয়েছি।