রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাজারে পাওয়া যাচ্ছে দেশে তৈরি কেরুর হ্যান্ড স্যানিটাইজার

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বল্পমূল্যে দেশে তৈরি হ্যান্ড স্যানিটাইজার বাজারে ছেড়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। হাত জীবাণুমুক্ত করার লিকুইড ১০০ মিলিলিটারের একটি বোতলের দাম ৫০ টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামে এই জীবাণুনাশক গত ২৩ মার্চ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাজারে আসে। এর কয়েক দিনের মধ্যে কেরুর হ্যান্ড স্যানিটাইজার স্বল্পমূল্যে সবার হাতে পৌঁছানোর সব উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। হ্যান্ড সেনিটাইজার তৈরিতে অ্যালকোহল লাগে।

দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সরকারি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদনের সাথে বিশ্বমানের অ্যালকোহল উৎপাদন করে। এ কারণেই এই হ্যান্ড সেনিটাইজারের মানের বিষয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে।

দেশে হ্যান্ড সেনিটাইজারের চাহিদা মেটাতে এই প্রতিষ্ঠান সুলভমূল্যে দ্রুততার সাথে বাজারে নিয়ে আসে এই হাত জীবাণুমুক্ত করার লিকুইড। ১০০ মিলিলিটারের একটি বোতলের দাম ৫০ টাকা।

জনসাধারণ যেন হ্যান্ড সেনিটাইজার সহজে কিনতে পারে, এ জন্য বিএসএফআইসির ঢাকার সদর দফতরসহ দেশের মোট ১২টি জায়গায় অবিস্থত কেরুর বিক্রয় কেন্দ্রে (ঢাকার গেন্ডারিয়া, দর্শনা, খুলনা, যশোর, ফরিদপুর, শান্তাহার, পার্বত্যপুর, শ্রীমঙ্গল, পাবনা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম) পাওয়া যাচ্ছে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার।

এছাড়া ঢাকার বিভিন্ন ওষুধের দোকান যেমন মগবাজারের আমানত ফার্মেসি, লাজ ফার্মা, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল ফার্মেসি, ক্যান্সার হসপিটাল ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে এ জীবাণুনাশক।