রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৪০৬ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে ১ জন করোনা রোগী

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসে কার্যত স্থবির হয়ে গেছে পুরো বিশ্ব। এই করোনা ভাইরাস নিয়ে নিরন্তর গবেষণা করছেন বিভিন্ন দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা। এর মধ্যে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন ৭০ শতাংশ করোনা (Coronavirus) আক্রান্তর মধ্যেই করোনা সংক্রমণের সামান্য অথবা অতি সামান্য লক্ষণ দেখা যায়।

সেক্ষেত্রে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার( ৪ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, আইসিএমআর-এর সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে কোনও ব্যক্তি যদি লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মানেন তবে তিনি ৩০ দিনে ৪০৬ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন।

আর এক সপ্তাহ পরেই ভারতে লকডাউন উঠে যাওয়ার কথা। তবে যেভাবে ভারতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে তা দেখে বহু রাজ্য এরই মধ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউন বা কোয়ারান্টাইনের নিয়ম কেউ না মানলে তাঁর দু’বছরের জেল হতে পারে।